বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে
জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ ও অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহতের ঘটনায় বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ ও অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে।

১০ আগস্ট সোমবার সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পর প্রক্টরিয়াল বডির দায়িত্ব পালনে গাফিলতি ও অবহেলা লক্ষ্য করা গেছে। তারা অবিলম্বে দায়ী সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিহত শিক্ষার্থী ইয়াসিনের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদানেরও দাবি উত্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

এর আগে, একই দাবিতে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিকেলে ইয়াসিন আরাফাতের আত্মার মাগফিরাত কামনায় এক আবেগঘন পরিবেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন