শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দেশের স্বার্থে পানি চুক্তি করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার, জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

দেশের স্বার্থে পানি চুক্তি করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী

দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের সাথে দেশের সাত কোটি মানুষের ভাগ্য জড়িত। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পানি ব্যবস্থাপনা উন্নত হবে।

তিনি তিস্তা প্রকল্পকে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, প্রকল্প বাস্তবায়নে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেয়া হচ্ছে।

মন্ত্রী জানান, খুব শিগগিরই তিস্তা প্রকল্পের স্টাডি শেষ হবে এবং এরপর এটি সামনে আনা হবে।

বিজ্ঞাপন