গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৫ জন আক্রান্ত হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এখন পর্যন্ত, ১৫ মার্চ থেকে শুরু করে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।
গত রোববার (৯ আগস্ট) ৬ শিশুর মৃত্যু হয়েছিল এবং ওই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৩ জন আক্রান্ত হয়েছিল।