বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংবিধান সংশোধনের আহ্বান

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন ড. ইফতেখারুজ্জামান।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংবিধান সংশোধনের আহ্বান

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংবিধান সংশোধন করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ‍্যে বিভাজনের সুযোগকে কাজে লাগিয়ে একটি পক্ষ তাদের দুর্বল করে রাখতে চায়।

তিনি বলেন, অপ্রতিরোধ‍্য একটি শক্তির কারণে পার্বত‍্য শান্তিচুক্তির বাস্তবায়ন করা যায়নি।

পার্বত্য অঞ্চলের মানুষের সাংবিধানিক অধিকার, ভূমির নিরাপত্তা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।

ড. ইফতেখারুজ্জামান সব ধরনের বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন