শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেহবাজ শরিফের সৌদি আরব সফর, যুবরাজ বিন সালমানের আমন্ত্রণে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরবে পৌঁছেছেন যুবরাজ বিন সালমানের আমন্ত্রণে।

শেহবাজ শরিফের সৌদি আরব সফর, যুবরাজ বিন সালমানের আমন্ত্রণে

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের বিশেষ আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বহনকারী বিশেষ ফ্লাইটটি জেদ্দায় অবস্থিত কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পাকিস্তানি প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি প্রশাসনের উচ্চপর্যায়ের শীর্ষ কর্মকর্তারা। সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা প্রধানসহ সরকারের বেশ কয়েকজন সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

সফরকালে শেহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ভাতৃত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে কৌশলগত মতবিনিময় হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন