সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এমপি নাছির: আওয়ামী লীগ আমাদের মিত্র, শত্রু নয়

এমপি নাছির বলেন, আওয়ামী লীগ শত্রু নয়, মিত্র। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।

এমপি নাছির: আওয়ামী লীগ আমাদের মিত্র, শত্রু নয়

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’

বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় এমপি নাছির আরও বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর। তাদেরকে চুরি করার সুযোগ না দেয়ায় তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি।’

তিনি বলেন, ‘যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলায় গিয়ে ইউএনও সাহেবকে জিজ্ঞেস করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে। আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।’

এ সময় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন।

বিজ্ঞাপন