বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা যায়, দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় রাজধানীর প্রতিটি প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে।

প্রধান প্রধান অনুষ্ঠানস্থল এবং 'জুলাই স্মৃতিস্তম্ভ' এলাকায় বিশেষ নিরাপত্তার আওতায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

সাধারণ মানুষের বেশি সমাগম ঘটবে এমন স্থানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ-স্কোয়াডের সমন্বয়ে বিশেষ সুইপিং কার্যক্রম চালানো হচ্ছে।

এছাড়া, ডিবি, সিটিটিসি, সিটিএসবি এবং আইএডি-র গোয়েন্দা দল সাদা পোশাকে মাঠে সক্রিয় রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম।

নিয়মিত ডিএমপি ফোর্সের পাশাপাশি র‍্যাব ও সিআইডি যৌথভাবে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে ডিএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে ডিউটি তদারকি করবেন।

বিজ্ঞাপন