শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মে মাস থেকে হরমুজে ১ হাজার জাহাজকে সহায়তা প্রদান করেছে সেন্ট্রাল কমান্ড

মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালিতে ১,০০০ বাণিজ্যিক জাহাজকে সহায়তা করেছে।

মে মাস থেকে হরমুজে ১ হাজার জাহাজকে সহায়তা প্রদান করেছে সেন্ট্রাল কমান্ড

মার্কিন সেন্ট্রাল কমান্ড গত মে মাসের শুরু থেকে হরমুজ প্রণালি অতিক্রম করতে ১,০০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে সহায়তা প্রদান করেছে। সোমবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানায়।

সেন্টকমের এক মুখপাত্র আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রণালীটিতে মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে এই কৌশলগত সমুদ্রপথ পার হতে পারে, সে জন্য প্রয়োজনীয় সকল সহায়তা দিতে তারা প্রস্তুত।

স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এবং বড় অঙ্কের এলএনজি এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হয়ে থাকে। সেন্টকমের সামরিক সহায়তায় পারাপার হওয়া এসব জাহাজে প্রায় ৫০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব হয়েছে।

মুখপাত্র আরও জানান, আন্তর্জাতিক মুক্ত নৌ-চলাচলের স্বার্থে মার্কিন সামরিক বাহিনী এই নজরদারি ও নিরাপত্তা বজায় রাখবে।

বিজ্ঞাপন