মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হুতিদের হুমকির মুখে ৬ সৌদি সুপারট্যাঙ্কারের পথ পরিবর্তন

হুতিদের হামলার হুমকির কারণে ৬টি সৌদি সুপারট্যাঙ্কার পথ পরিবর্তন করেছে।

হুতিদের হুমকির মুখে ৬ সৌদি সুপারট্যাঙ্কারের পথ পরিবর্তন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার হুমকির প্রেক্ষিতে সৌদি আরবের অন্তত ৬টি বিশালাকার সুপারট্যাঙ্কার তাদের গতিপথ পরিবর্তন করেছে।

এডেন উপসাগরে নৌ অবরোধের হুমকির কারণে এসব জাহাজ লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালী এড়িয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে।

এলএসইজি এবং মেরিন ট্রাফিকের শিপ-ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, এশিয়া থেকে খালি অবস্থায় ফিরে আসা এই সুপারট্যাঙ্কারগুলো দক্ষিণ লোহিত সাগরের ঝুঁকিপূর্ণ প্রণালী এড়িয়ে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দিকে এগোচ্ছে।

এ পরিবর্তিত রুট ব্যবহারের ফলে জাহাজগুলোর গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত অন্তত ২৫ দিন সময় লাগবে। গত ২০ জুলাই হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বাণিজ্যিক নৌযানের ওপর অবরোধের ঘোষণা দেয় এবং এর পর থেকেই সৌদি মালিকানাধীন কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত ইয়েমেনি ভূখণ্ডের ওপর রিয়াদের অবরোধের জবাবে তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছে। লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি চরম মাত্রায় বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন