মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন পুনর্ব্যক্ত করল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমর্থন

চীন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

চীন পুনর্ব্যক্ত করল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমর্থন

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে চীন। ফিলিস্তিনে নিযুক্ত চীনের প্রধান প্রতিনিধি সান ঝেন সোমবার (৩ আগস্ট) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ‘ওয়াফা’কে এ তথ্য জানান।

রামাল্লায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সান ঝেন ফিলিস্তিনিদের প্রতি চীনের মানবিক সাহায্য ও উন্নয়ন সহায়তা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, চীন-ফিলিস্তিন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।

ফিলিস্তিনি শীর্ষ নেতাদের সাথে সাম্প্রতিক বৈঠকগুলোর কথা উল্লেখ করে সান ঝেন জানান, ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর যে চরম অন্যায় ও অবিচার চাপিয়ে দেওয়া হচ্ছে, তা তিনি প্রত্যক্ষ করেছেন।

তিনি আরও বলেন, চলতি বছরটি চীন ও ফিলিস্তিনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে দুই দেশের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ককে বিস্তৃত করতে চীনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন