রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৮৪০ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যুর সংখ্যা ৮৪০।

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৮৪০ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৮৭২ জন নতুন করে আক্রান্ত হয়েছে, এর মধ্যে ১২১ জনের মধ্যে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯৬ জন নিশ্চিত হামে মারা গেছে।

এখন পর্যন্ত দেশে মোট ১৬,১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১,২৯,৬১ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১,১১,৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ১,০৭,৩৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে।

বিজ্ঞাপন