শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক
স্বাস্থ্য

বগুড়ার হাসপাতালে রোগী বেড়েছে, জনবল বাড়েনি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে, কিন্তু জনবল বাড়েনি।

বগুড়ার হাসপাতালে রোগী বেড়েছে, জনবল বাড়েনি

গত ২০ বছরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। তবে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল বাড়েনি, যার ফলে চিকিৎসকদের জন্য রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। কর্তৃপক্ষের দাবি, প্রশাসনিক অনুমোদন পাওয়া শয্যার বিপরীতে নতুন পদ সৃষ্টি হলে এই জনবল সমস্যার সমাধান হবে।

২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রথম কয়েক বছরে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ রোগী সেবা নিতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। অন্তর্বিভাগে ৫০০ শয্যার জন্য বর্তমানে গড়ে প্রায় ২ হাজার ২০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের জন্য অনুমোদিত ১ হাজার ৩৪২টি পদের মধ্যে চিকিৎসকের ২০টি পদসহ মোট ১৮৭টি পদ বর্তমানে শূন্য রয়েছে। কর্তৃপক্ষের মতে, পর্যাপ্ত চিকিৎসকের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আবসিক চিকিৎসক ডা. আবীর হাসান দীপ জানান, প্রতিদিন আউট ডোরে একজন চিকিৎসক গড়ে ৭০ জন রোগী দেখেন এবং একজন রোগীকে ৫ মিনিটের বেশি সময় দিতে পারেন না। মেডিসিন, চর্ম ও যৌন রোগ বিভাগে একজন ডাক্তার দিনে গড়ে ১২০ জন রোগী দেখছেন।

ভালো চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির কারণে হাসপাতালটিতে বগুড়ার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও অনেক রোগী আসছেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অনুমোদিত শয্যাসংখ্যার বিপরীতে প্রয়োজনীয় জনবল অনুমোদন করা প্রয়োজন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, ‘পর্যাপ্ত চিকিৎসক ও লোকবলের অভাবে আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছি।’ রোগীদের প্রত্যাশা, দ্রুত জনবল বাড়ালে ভোগান্তি কমবে।

বিজ্ঞাপন