মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
রাজনীতি

ক্রসফায়ারে একরামুল হত্যা: শেখ হাসিনা ও ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

ক্রসফায়ারে একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

ক্রসফায়ারে একরামুল হত্যা: শেখ হাসিনা ও ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

কক্সবাজারে ২০১৮ সালে 'ক্রসফায়ারে' কমিশনার একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ অভিযোগপত্র দাখিল করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হবে।

একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। আজ ২৭তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার।

বিজ্ঞাপন