রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন হামলার হুমকি: পুরনো কৌশলের পুনরাবৃত্তি?

ট্রাম্পের নতুন হামলার হুমকি ইরানের প্রতি পুরনো কৌশলের পুনরাবৃত্তি হতে পারে বলে বিশ্লেষকদের মত।

ট্রাম্পের নতুন হামলার হুমকি: পুরনো কৌশলের পুনরাবৃত্তি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক চাপ বাড়ানোর মাধ্যমে তেহরানকে নতি স্বীকার করানো যাবে না; বরং এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে। এক মাস আগে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হচ্ছে, হরমুজে ইরানের প্রভাব কমানো এবং নিজেদের শর্তে তেহরানকে আলোচনায় ফেরানো। এই প্রেক্ষাপটে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

মার্কিন গণমাধ্যম ও রয়টার্সের তথ্যমতে, ইরানের জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ সেতু, খার্গ দ্বীপের তেল টার্মিনাল ও ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাসহ আরও বিস্তৃত লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সংঘাতকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করবে।

মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পানিকফ বলেন, নতুন হামলাগুলি ইরানের অবস্থান বদলাবে না বরং তেহরান আরও কঠোর অবস্থান নিতে পারে।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানই চায়, তবে প্রয়োজনে সামরিক চাপ আরও বাড়ানো হবে। বিশ্লেষকদের মতে, স্থল অভিযান ছাড়া শুধু বিমান হামলায় ইরানের নীতিতে বড় পরিবর্তন আনা কঠিন।

এদিকে, হরমুজে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও সতর্ক করছেন বিশ্লেষকরা। তাদের মতে, মোবাইল জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইন পেতে চলাচল ব্যাহত করার সক্ষমতা রয়েছে ইরানের।

এজন্য সামরিক অভিযানে ওয়াশিংটনের সক্ষমতা সীমিত হতে পারে। চলমান সংঘাত দীর্ঘ হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে, বলছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন