সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে টানা ১১ রাত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানে টানা একাদশ রাতে বিমান হামলা চালানো হয়েছে।

ইরানে টানা ১১ রাত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানে টানা একাদশ রাতে বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলার উদ্দেশ্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরির ইরানের সক্ষমতা কমিয়ে দেওয়া।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামো।

মার্কিন বাহিনী দাবি করেছে, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার ফলে শত শত নাবিক ঝুঁকির মুখে পড়েছেন এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

সেন্টকম জানায়, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে।

বিজ্ঞাপন