রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
আন্তর্জাতিক

বেলুচিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, ১৯ সেনা নিহতের দাবি বিএলএর

বেলুচিস্তানে বিএলএর হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি, পাকিস্তান কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নেই।

বেলুচিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, ১৯ সেনা নিহতের দাবি বিএলএর

বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানটি ১০ জুলাই পরিচালিত হয়।

বিএলএ দাবি করে, অভিযানের সময় জিদি শহরের নিয়ন্ত্রণ তারা কয়েক ঘণ্টার জন্য নিজেদের হাতে নিয়েছিল। অভিযানে তাদের ছয় যোদ্ধাও নিহত হয়েছে বলে সংগঠনটি স্বীকার করেছে।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে বলেন, ১০ জুলাই সকাল আনুমানিক ৬টায় অপারেশন শুরু হয়। অভিযানে তাদের যোদ্ধারা স্থানীয় থানাসহ একাধিক সরকারি ভবন দখল করে নেয় এবং সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে। পরে, থানাটির ওপর বিস্ফোরক ব্যবহার করে তা উড়িয়ে দেওয়া হয়।

অভিযানের পর বিএলএ’র বিভিন্ন ইউনিট মহাসড়কে অবস্থান নেয় এবং শহরের প্রবেশপথগুলোতে অবরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশ বাহিনীর একটি সেনাবহর সরগাজের কাছে পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

বিএলএ দাবি করে, এই সংঘর্ষে অন্তত ১৫ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তারা একটি সাঁজোয়া যান ধ্বংস এবং একটি হেলিকপ্টারের ক্ষতিরও দাবি করেছে। পরে, সন্ধ্যায় আরেকটি সামরিক বহরে আক্রমণ চালিয়ে আরও ৪ সেনাকে হত্যা করা হয়।

পাকিস্তান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন