রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ জনে পৌঁছেছে।

নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে নিহত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন। শনিবার নেপালের পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে।

দুর্যোগের ফলে এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮০০-এর বেশি মানুষ। উদ্ধারকর্মীরা জানান, দুর্যোগের দশম দিনেও ৯ শতাধিক জলবিদ্যুৎ কর্মীর সন্ধান অব্যাহত রয়েছে। শুক্রবার ভূগর্ভস্থ টানেল থেকে দু'জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া, একটি টানেল থেকে অন্তত ৪৬ জনকে জীবিত উদ্ধারের আশা করছেন উদ্ধারকর্মীরা। এই ঘটনায় মাঠে কাজ করছেন নেপালের সেনা ও পুলিশের ২১ হাজারের বেশি সদস্য।

উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন চীন, ভারতসহ বিভিন্ন দেশের সদস্যরা। অন্যদিকে, তিব্বতে ২১ জনের প্রাণহানি ঘটেছে এবং সাড়ে পাঁচশ'র বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন