ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে ঘনীভূত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহের মধ্যে এই হামলা চালানো হবে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমি যতক্ষণ না বলছি যথেষ্ট হয়েছে, ততক্ষণ পর্যন্ত মার্কিন বাহিনী হামলা চালিয়ে যাবে।”
মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকদিনে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ২৬০ জন আহত হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ সেনা নিহত হয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানে অন্তত সাত ঘণ্টাব্যাপী সামরিক অভিযান চালানো হয়েছে। সেন্টকম জানায়, উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তেহরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে।
আইআরজিসি হুমকি দিয়েছে, সংঘাত বাড়লে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস রপ্তানির কাজে ব্যবহৃত পথ লক্ষ্যবস্তু হবে। তারা হরমুজ প্রণালিতে ফের অবরোধের ঘোষণা দিয়েছে।
মার্কিন আগ্রাসন বন্ধ না হলে ইরানের সামরিক ঘাঁটিতে আঘাতের অভিযোগ তুলেছে আইআরজিসি। তারা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ পরিবহন নেটওয়ার্কের সঙ্গে জড়িত ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।