মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আইসিইবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

যুক্তরাষ্ট্রে আইসিইবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, নিহতের প্রতিবাদে বিক্ষোভকারীদের আইসিই বিলুপ্তির দাবি।

যুক্তরাষ্ট্রে আইসিইবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

যুক্তরাষ্ট্রে আবারও অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক অভিবাসন অভিযান চলাকালে কয়েকজনের মৃত্যুর প্রতিবাদে আইসিই বিলুপ্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

মঙ্গলবার হিউস্টন, বোস্টন, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস ও মেইনের রাস্তায় আইসিইবিরোধী বিক্ষোভে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, জাতিগত পরিচয়ের কারণে আইসিইর লক্ষ্যবস্তু হতে পারেন তারা।

টেক্সাস ও মেইনে পৃথক দুটি ট্রাফিক চেকের সময় দুজন নিহত হওয়ার পর আইসিই দেশের বিভিন্ন স্থানে অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে।

২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে ফেরার পর অভিবাসন আইন প্রয়োগ সংক্রান্ত অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন