রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু, মোট সংখ্যা ৭৭১ জন।

হামের উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।

এ পর্যন্ত, ১৫ মার্চ থেকে শুরু করে সারাদেশে হামের উপসর্গে মোট ৬৭৬ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২টি শিশু। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন