বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরোয়ার আলমগীরের অভিযোগ: 'আমাকে ঋণখেলাপি বলা হয়েছে'

সরোয়ার আলমগীর অভিযোগ করেছেন, তাকে ঋণখেলাপি হিসেবে জাতির কাছে ছোট করা হয়েছে।

সরোয়ার আলমগীরের অভিযোগ: 'আমাকে ঋণখেলাপি বলা হয়েছে'

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর বলেছেন, "আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে।" তিনি মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রথম অংশগ্রহণ করে এ মন্তব্য করেন।

সারোয়ার আলমগীর জানান, গত ৪ মাস তাকে সংসদে আসতে না দিয়ে এলাকার মানুষকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, "আমার বিরুদ্ধে কোন ব্যাংকের মামলা ছিলো না।"

গত ২ জুলাই আদালতের শুনানি শেষে ৯ জুলাই তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। তিনি বলেন, "ফটিকছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে আমার আসন তারেক রহমানকে উপহার দিয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, "যারা ইনসাফের কথা বলে তারা আমাকে হাইকোর্টের দরজায় দরজায় ঘুরিয়েছে।"

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন লিভ টু আপিল করেন। আপিল বিভাগ গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন, যাতে বলা হয়, যদি সরোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

গত ২১ জুন আপিল বিভাগের আদেশের পর রিটটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। আদালত রুল শুনানির জন্য দিন ধার্য করেন এবং ২ জুলাই শুনানি শেষে ৯ জুলাই রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন আদালত।

বিজ্ঞাপন