শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বান্দরবানে বন্যার কারণ খাল দখল ও উন্নয়ন পরিকল্পনার অভাব

বান্দরবানে বন্যার কারণ খাল দখল ও উন্নয়ন পরিকল্পনার অভাব বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক।

বান্দরবানে বন্যার কারণ খাল দখল ও উন্নয়ন পরিকল্পনার অভাব

বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার পেছনে খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পকে দায়ী করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। মঙ্গলবার বান্দরবান জেলা প্রশাসনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক জানান, বর্তমানে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি পুরোপুরি নামার পর বন্যার ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। তিনি বলেন, সরকার বন্যা কবলিতদের সহায়তা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারের সামনে এখন নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার লড়াই শুরু হয়েছে। ঘর ভর্তি কাদামাটি, ভেঙে পড়া বসতঘর, নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী এবং পানীয় জলের সংকট তাদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।

পানি নামার সাথে সাথে বান্দরবানের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান কাদা জমে রয়েছে ঘর-বাড়ি, দোকানপাট ও রাস্তাঘাটে।

বিজ্ঞাপন