সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন, মৃত্যুকালে বয়স ছিল ৭৪ বছর।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দেশটির আমিরে দেওয়ান রোববার এ তথ্য নিশ্চিত করেন। আমিরে দেওয়ান এক বিবৃতিতে বলেন, "আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীর শোক প্রকাশ করছি।"

বিবৃতিতে বলা হয়, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। তিনি বলেন, "আল্লাহ তাঁর প্রতি রহম করুন।"

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁকে জ্বালানি-সমৃদ্ধ দেশটির অভাবনীয় উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়।

শেখ হামাদের শাসনামলে কাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করে, যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদা বৃদ্ধি পায়।

তাঁর শাসনামলে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন করা হয় এবং পৌরসভা নির্বাচনের সূচনা হয়। একই সময়ে নারীদের ভোটাধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়।

শেখ হামাদের জারি করা ডিক্রির মাধ্যমে ১৯৯৬ সালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে শেখ হামাদ বিন খলিফা আল থানি তাঁর ৩৩ বছর বয়সী ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

বিজ্ঞাপন