রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীর একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, আগুনের কারণে ভোগান্তি

রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

রাজধানীর একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, আগুনের কারণে ভোগান্তি

রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকায় একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে আগুন লাগার ফলে শনিবার (১১ জুলাই) দুপুর থেকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত ওই সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্র জানায়, সাবস্টেশনে আগুন লাগার কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। ডিপিডিসির এক পরিচালক জানান, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন।

তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন