মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

রাজধানীতে নিখোঁজ বৃদ্ধ মোবারক হোসেনের সন্ধানে পরিবার

রাজধানীর ফার্মগেট থেকে ৬৯ বছরের বৃদ্ধ মোবারক হোসেন নিখোঁজ, পরিবার খুঁজছে.

রাজধানীতে নিখোঁজ বৃদ্ধ মোবারক হোসেনের সন্ধানে পরিবার

রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি গত শনিবার (৬ জুন) সকাল ১০ টার দিকে নিখোঁজ হন।

পরিবারের দাবি, গত তিন দিন ধরে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মোবারক হোসেনের বয়সজনিত কারণে মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং তার চিকিৎসা চলমান। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় মোবাইল ফোন সঙ্গে রাখতেন।

নিখোঁজ হওয়ার দিন, দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোনে জানান, “আমাদের কাছে একটি হারানো ডায়েরি করা হয়েছে। আমরা হেডকোয়ার্টারে ও বিভিন্ন মিডিয়ায় বিষয়টি জানিয়েছি এবং মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।”

নিখোঁজ মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তার মুখে সাদা দাড়ি, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।

কেউ তার সন্ধান পেলে পরিবারের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন