ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালে কোটার ভিত্তিতে অনুষ্ঠিত প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে এ রায় ঘোষণা করা হয়।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, কোটার বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার জন্য।
এর আগে, ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ, পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা হয়েছিল। আদালতের এই নতুন নির্দেশনা সংশ্লিষ্ট সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।