বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
ডোনাল্ড ট্রাম্পের ইরানে ‘আজ রাতেই কঠোর হামলা’ হুমকি খাগড়াছড়িতে বন্যায় বিচ্ছিন্ন সাজেক-বাঘাইছড়ি, ৪৬১ পর্যটক আটকা কক্সবাজারে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসায় ৮ জন নিহত কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ন্যাটো সম্মেলন চলছে তুরস্কে কক্সবাজারে পাহাড়ধসে মাদরাসা, ৪ শিক্ষার্থী নিহত মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ভয়: ইরানে মার্কিন হামলা পুনরায় শুরু পাকিস্তানে আরব সাগরের ওপর নিখোঁজ বোয়িং কার্গো বিমান খোঁজা হচ্ছে ট্রাম্পের ঘোষণায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানের খার্গ দ্বীপে একাধিক বিস্ফোরণ, বেড়েছে উত্তেজনা
জাতীয়

ঢাকা-১৫ আসনের উন্নয়ন নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে সভা

ঢাকা-১৫ আসনের উন্নয়ন নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-১৫ আসনের উন্নয়ন নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে সভা

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৫ আসনের উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধান নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের সংস্কার, গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য নাগরিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারী প্রতিনিধিরা জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকারও সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন