রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
জাতীয়

সরকার মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না

সরকার মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না, জানিয়েছেন তথ্যমন্ত্রী।

সরকার মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে, মোবাইল জার্নালিজমের নামে কোনো অনুমোদনহীন বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

আইন সংশোধনের প্রস্তাবে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং সাংবাদিক নিবন্ধনের সুনির্দিষ্ট ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, মিথ্যা ও নীতিনৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানা এবং গুজবের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের তদন্তের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থার বিকাশের প্রেক্ষাপটে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে।

পডকাস্ট, ব্লগিং এবং ডিজিটাল কনটেন্ট প্রসঙ্গে আরিফা সুলতানার প্রশ্নের জবাবে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য একটি যুগোপযোগী নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ৩,৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে, যার মধ্যে দৈনিক পত্রিকা ১,৪৩৬টি এবং সাপ্তাহিক ১,২৩১টি।

এদিকে, শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, বিসিকের মাধ্যমে দেশে ৮৪টি শিল্পনগরী বাস্তবায়ন করা হয়েছে, যেখানে ৬ হাজার ৩৫৮টি শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন