ব্রাজিলের ফুটবল তারকা নেইমার রোববার নরওয়ের কাছে ২–১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন শেষ করেছেন। এই পরাজয়ের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন, যা ব্রাজিলের সাথে তাঁর ১৬ বছরের যাত্রার সমাপ্তি ঘটায়।
নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ১২৯টি ম্যাচে ৮০টি গোল করেছেন। তাঁর অভিষেকের স্থানেই শেষ হলো ব্রাজিলের হয়ে তাঁর অধ্যায়।
সেলিব্রিটি নেট ওয়ার্থের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে নেইমারের মোট সম্পদ আনুমানিক ৪৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। পুরো ক্যারিয়ারে তাঁর আয় ৭০০ মিলিয়ন ডলার বা ৮ হাজার ৪০০ কোটি টাকার বেশি।
নেইমারের এই সম্পদের একটি বড় অংশ এসেছে সান্তোস, বার্সেলোনা, পিএসজি এবং আল হিলালের সাথে কাটানো সময় থেকে। ফুটবলের বাইরেও, স্পনসরশিপ চুক্তি এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্ব তাঁর আয়কে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর তিনি লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০১৭ সালে পিএসজিতে ২২২ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার চুক্তি ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল।
নেইমারের বার্ষিক আয় অন্তত ৭০ মিলিয়ন ডলার বা ৮৪০ কোটি টাকা বলে ধারণা করা হয়। স্পনসরশিপ এবং এনডোর্সমেন্ট চুক্তি থেকেও তিনি উল্লেখযোগ্য আয় করেন। পুমার সাথে পার্টনারশিপ থেকে তিনি বছরে প্রায় ৩০ মিলিয়ন ডলার আয় করেন।
তাঁর বিনিয়োগের মধ্যে রিয়েল এস্টেট, ই-স্পোর্টস এবং ডিজিটাল মিডিয়া অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয়, এবং ২০২৬ সালের ৬ জুলাই পর্যন্ত তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ৮৫ লাখের বেশি।