ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের নজির রয়েছে দিদিয়ের দেশমের। ৫ জুলাই, রোববার, কোচ হিসেবে নিজের অবস্থান আরও উঁচুতে নিয়ে গেলেন এই ফরাসি মাস্টারমাইন্ড।
এদিন প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ফ্রান্স। এই জয়েই এক অনন্য নজির গড়েছেন কোচ দেশম। তিনি বিশ্বের প্রথম কোচ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বের ১০টি ম্যাচ জিতলেন।
৫৭ বছর বয়সী এই মাস্টারমাইন্ডের নেতৃত্বে ফ্রান্সের এই সাফল্য বিশ্বকাপের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে। পাশাপাশি, আরও একটি রেকর্ড গড়েছেন দেশম। বিশ্বকাপের মঞ্চে কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়েরও নজির গড়েন তিনি।
'রাউন্ড অব থার্টি টু'র এই জয়টি ছিল বিশ্বকাপে ম্যানেজার হিসেবে দেশমের ১৮তম জয়। তিনি আগের ম্যাচেই ভেঙে দিয়েছেন জার্মানির সাবেক কোচ হেলমুট শনের রেকর্ড। শনের কোচিংয়ে জার্মানি বিশ্বমঞ্চে ১৬টি ম্যাচ জিতেছিল।
অর্থাৎ ম্যাচ জয়ের নিরিখে এখন দেশম বিশ্বকাপের ইতিহাসে সফলতম কোচ। এই জোড়া বিশ্বরেকর্ড হয়তো তার নামের পাশে থাকবে অনেকদিন।