চলতি সপ্তাহে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ১১ জুলাই দুই দেশের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আয়োজন করবে পাকিস্তান।
শনিবার আল আরাবিয়া নিউজ চ্যানেলের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইরানের প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে।
বৈঠকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, ইরানের জব্দকৃত সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
এর আগে, ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।