সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান ও কাতারের সামুদ্রিক বাণিজ্য পাঁচ মাস পর পুনরায় শুরু

ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে পাঁচ মাস পর।

ইরান ও কাতারের সামুদ্রিক বাণিজ্য পাঁচ মাস পর পুনরায় শুরু

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য আবার শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (৫ জুলাই) দোহায় ইরানের বাণিজ্যিক প্রতিনিধি আব্বাস আবদোলখানি এই খবর জানিয়েছেন।

তিনি জানান, ইরানের দাইর বন্দর ও কাতারের আল রুওয়াইস বন্দরের মধ্যে শিপিং কার্যক্রম পুনরায় চালু হয়েছে। এই উদ্যোগটি ইরান দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে গত পাঁচ মাস ধরে এই বাণিজ্য রুটটি বন্ধ ছিল। সম্প্রতি একটি অন্তর্বর্তী চুক্তির আওতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত শেষ হওয়ার ঘোষণা আসে, ফলে উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক চলাচল ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।

তবে, উপসাগরে প্রবেশ ও প্রস্থান এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ভৌগোলিকভাবে বিপরীত অবস্থানে থাকা এই দুই বন্দর মূলত আঞ্চলিক বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। যুদ্ধ চলাকালে দাইর বন্দর একাধিকবার হামলার শিকার হয়েছিল।

এদিকে, জুনের শেষ দিকে ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজনের এক কর্মকর্তা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে ইরানি পণ্য ছাড় দেওয়া শুরু হয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে ধীরে ধীরে বাণিজ্য স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন