মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায় উপলক্ষে যুক্তরাষ্ট্রের ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’

খামেনির শেষ বিদায় উপলক্ষে যুক্তরাষ্ট্র ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছে, বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

খামেনির শেষ বিদায় উপলক্ষে যুক্তরাষ্ট্রের ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনির শেষ বিদায় উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি সম্প্রতি সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে অনুষ্ঠিত স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, "আমরা ইরানকে আচ্ছামতো পিটিয়েছি। তারা সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে।"

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, শনিবার (৪ জুলাই) ট্রাম্পের বক্তব্যের পর ইরান তেহরানে খামেনির শেষ বিদায়ের আয়োজন শুরু করেছে।

প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আগে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ৩-৯ জুলাই ৭ দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, জানাজা ও শোকযাত্রার আয়োজন করা হয়েছে।

১৯৮৯ সাল থেকে খামেনি ইরানের নেতৃত্ব দেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় তিনি ও তার পরিবারের একাধিক সদস্য নিহত হন।

বিজ্ঞাপন