বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

আজ টিভিতে বিশ্বকাপ ও উইম্বলডনের খেলা

আজ টিভিতে বিশ্বকাপ ও উইম্বলডনের খেলা। স্পেনের মুখোমুখি অস্ট্রিয়া, ভারত-ইংল্যান্ড ম্যাচও রয়েছে।

আজ টিভিতে বিশ্বকাপ ও উইম্বলডনের খেলা

বিশ্বকাপের নকআউট পর্বের রোমাঞ্চ তুঙ্গে। ‘রাউন্ড অব ৩২’-এর লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রিয়া।

এদিকে, আগামীকাল ভোরে ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও লুকা মদরিচের ক্রোয়েশিয়ার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

আজকের অন্যান্য খেলার মধ্যে রয়েছে উইম্বলডন টেনিস ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ, যেখানে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি নিম্নরূপ:

  • ফিফা বিশ্বকাপ ২০২৬ (শেষ ৩২)
    যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া সকাল ৬টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
    স্পেন বনাম অস্ট্রিয়া রাত ১টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
  • পোর্টুগাল বনাম ক্রোয়েশিয়া
    আগামীকাল ভোর ৫টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
  • আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    ইংল্যান্ড বনাম ভারত রাত ১১টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ১
  • উইম্বলডন (২য় রাউন্ড)
    বিকেল ৪টা, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
বিজ্ঞাপন