বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফ্রান্স ও সুইডেনের মধ্যে শেষ ষোলোর টিকিটের লড়াই

ফ্রান্স ও সুইডেনের মধ্যে চলছে শেষ ষোলোর টিকিটের লড়াই।

ফ্রান্স ও সুইডেনের মধ্যে শেষ ষোলোর টিকিটের লড়াই

২০২৬ ফিফা বিশ্বকাপে ‘রাউন্ড অব ৩২’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং শক্তিশালী সুইডেন। ফ্রান্স গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জয়লাভ করে নকআউট পর্বে প্রবেশ করেছে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওরের বিপক্ষে ৪-১ গোলের জয়লাভের পর দলের কৌশলগত পরিবর্তন করেছেন। তিনি আজ মাঠে নামিয়েছেন অভিজ্ঞ লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও তরুণ ব্র্যাডলি বারকোলাকে।

এই পরিবর্তনের ফলে আগের ম্যাচের একাদশে থাকা মানু কোনো, ম্যাক্সাঁস লাক্রোয়া, থিও হার্নান্দেজ এবং গোলদাতা দেজিরে দুয়েকে সাইডবেঞ্চে বসতে হচ্ছে। ফ্রান্সের আক্রমণভাগে রয়েছেন এমবাপ্পে, দেম্বেলে ও ওলিসে, যারা যে কোনও মুহূর্তে সুইডিশ ডিফেন্সকে ভাঙতে সক্ষম।

অন্যদিকে, সুইডেন তাদের সেরা রণকৌশল নিয়ে মাঠে নেমেছে। আলেকসান্দার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা এবং ইনফর্ম স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসের মতো তারকাদের নিয়ে গড়া সুইডিশ আক্রমণভাগ ফ্রান্সের ডিফেন্স ভাঙার জন্য মরিয়া।

মাঝমাঠে লুকাস বার্গভালের ক্ষিপ্রতা এবং ডিফেন্সে লিন্ডেলফের অভিজ্ঞতা ফ্রান্সের গতির তারকাদের রুখে দেওয়ার মূল চাবিকাঠি হতে পারে।

বিজ্ঞাপন