বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

নরওয়ে ২–১ গোলে আইভরিকোস্টকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি

নরওয়ে ২-১ গোলে আইভরিকোস্টকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে।

নরওয়ে ২–১ গোলে আইভরিকোস্টকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর প্রথম নকআউট ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে পরাজিত করে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করেছে নরওয়ে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে লড়াই করবে নরওয়ে।

ম্যাচের ৩৯তম মিনিটে তরুণ উইঙ্গার আন্তোনিও নুসার গোলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল নরওয়ে। তবে বিরতির পর আইভরিকোস্ট ম্যাচে ফেরার চেষ্টা করে।

৭৪তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ দিয়ালো দুর্দান্ত গোল করে আইভরিকোস্টকে সমতায় ফেরান। তার এই গোল চলতি বিশ্বকাপে দ্বিতীয়।

তবে আইভরিকোস্টের আনন্দ স্থায়ী হয়নি। ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের পাসে আর্লিং হলান্ড গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। এটি হলান্ডের চলতি বিশ্বকাপে পঞ্চম গোল।

এই জয়ের মাধ্যমে নরওয়ে নিশ্চিত করেছে শেষ ষোলোর স্থান, যেখানে তাদের সামনে অপেক্ষা করছে ব্রাজিলের চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন