বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বের জন্য চূড়ান্ত ৩২ দল

২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বের জন্য চূড়ান্ত ৩২ দল নিশ্চিত হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বের জন্য চূড়ান্ত ৩২ দল

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ড বা গ্রুপ পর্বের পর্দা নামার সাথে সাথে চূড়ান্ত হয়ে গেছে শেষ ৩২-এর ভাগ্য। ৪৮টি দল নিয়ে আয়োজিত এই বিশ্বমঞ্চের ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল মিলিয়ে মোট ৩২টি দল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শতভাগ রেকর্ডের সাথে নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা, ফ্রান্স ও স্বাগতিক মেক্সিকোর মতো দলগুলো। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা বনাম কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে এই নকআউট পর্ব, যা চলবে ৪ জুলাই পর্যন্ত।

গ্রুপ পর্বের পর, ফুটবলপ্রেমীরা বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় রয়েছে। ২৯ জুন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ান জায়ান্ট জাপান।

৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে, সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে এবং রাত ১১টায় আইভরি কোস্টের লড়াই হবে নরওয়ের সাথে।

১ জুলাই ভোর ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও সুইডেন, সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর এবং রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গো।

২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিপক্ষে এবং সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

৩ জুলাই ভোর ৫টায় লুকা মদরিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

রাউন্ড অব ৩২-এর শেষ দিনে ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিসরের বিপক্ষে, ভোর ৪টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্ডের এবং সকাল ৭টা ৩০ মিনিটে কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের প্রথম নকআউট পর্বের এই মহোৎসব।

বিজ্ঞাপন