বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজনীতি

এমপি খোকনের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

এমপি খোকন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব করেছেন, বলেছেন দেশে এত ব্যাংকের দরকার নেই।

এমপি খোকনের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

বিএনপির সংসদ সদস্য (এমপি) এ এম মাহবুব উদ্দিন খোকন ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব করেছেন। তিনি বলেন, নগদ অর্থ ব্যাংকে নিয়ে আসার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা উচিত।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব উপস্থাপন করেন। নোয়াখালী–১ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশে এত ব্যাংকের প্রয়োজন নেই।

এ সময় তিনি উল্লেখ করেন, ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে এবং অনেক মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন।

তিনি আরও বলেন, অতীতে যারা টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন এবং স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন।

বিজ্ঞাপন