বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজনীতি

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ সম্বোধন রাকসু নেতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নেতার জাহানারা ইমামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সমালোচনা শুরু হয়েছে।

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ সম্বোধন রাকসু নেতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়িদ হাসান শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে সম্বোধন করেছেন। শনিবার (২৭ জুন) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটো কার্ড শেয়ার করে এ মন্তব্য করেন।

জায়িদ হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত। তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জাহান্নামের ইমামের মরণ দিবস আজ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাস্তবায়ন করেছিল বিদেশি নকশা।’

এই মন্তব্যের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে জায়িদ হাসানের পদ স্থগিতের দাবি জানান।

এদিকে, সমালোচনার মধ্যে জায়িদ হাসান আরেকটি পোস্টে বলেন, ‘আমি কোনো শহিদের মাকে নিয়ে বাজে মন্তব্য করিনি। বাংলাদেশে মব কালচারের গোড়াপত্তনকারী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলেছি। শহীদের মা পরিচয় কারও খুনি পরিচয় মুছে দিতে পারে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’

বিজ্ঞাপন