বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে তিন পুলিশের মৃত্যুদণ্ড, দুইজনের সাজা

জুলাই গণঅভ্যুত্থানে তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকি দুইজনের সাজা ঘোষণা।

জুলাই গণঅভ্যুত্থানে তিন পুলিশের মৃত্যুদণ্ড, দুইজনের সাজা

অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও দুজনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

এছাড়াও, একই মামলায় বাকি দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আদালতের এ রায়কে কেন্দ্র করে আইনজীবী ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন