মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
আন্তর্জাতিক

ইসরায়েলের রাষ্ট্রপতির হেলিকপ্টারের জরুরি অবতরণ

ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে পাখির ঝাঁকের আঘাতে।

ইসরায়েলের রাষ্ট্রপতির হেলিকপ্টারের জরুরি অবতরণ

পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার কারণে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, জেরুজালেমের মাউন্ট হার্জেলে একটি স্মরণসভা শেষে রাষ্ট্রপতি উত্তর ইসরায়েলে যাওয়ার পথে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি পাখির ঝাঁকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

হেলিকপ্টারটি পরে মধ্য ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে নিরাপদে জরুরি অবতরণ করে। আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

রাষ্ট্রপতি হারজগ ও তার সফরসঙ্গীরা পরে অন্য একটি হেলিকপ্টার ব্যবহার করে তাদের যাত্রা সম্পন্ন করেন। আইডিএফ আরও জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এদিকে, রাষ্ট্রপতির বাসভবন থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন