লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার ইসমাইল কানি। বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কতা জানান।
কানি বলেন, "লেবানন প্রতিরোধের ভূমি, দখলদারদের খেলার মাঠ নয়।" তিনি আরও বলেন, যদি ইসরায়েল স্বেচ্ছায় লেবাননের ভূখণ্ড ছেড়ে না যায়, তাহলে ভবিষ্যতে তাদের অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে।
এছাড়া, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করার অঙ্গীকারের কথাও উল্লেখ করেন। তেহরান জানায়, ওই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের অবশ্যই প্রত্যাহার করতে হবে।