ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনে আলোচনার মাধ্যমে আঞ্চলিক পরিস্থিতি এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানায়, ফোনালাপে আরাঘচি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের সমর্থন ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমরা লেবাননের প্রতিরোধের প্রতি পূর্ণ সমর্থন জানাই।” বেরি এই সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনার সময়, বেরি দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরাঘচিকে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরায়েলি লঙ্ঘন বন্ধ করতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আইনি ও নৈতিক দায়িত্ব পালন করে।