ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা হয়েছে, যা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তারা কিয়েভে একটি সম্মেলন থেকে ফিরছিলেন এবং হামলার কিছুক্ষণ আগে ওই পথ দিয়ে গিয়েছিলেন।
হামলার সময় ট্রেনটির ইঞ্জিনে জেট-চালিত ড্রোন আঘাত হানলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রীদের আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামোতে আঘাত হেনেছে। তবে কিয়েভের অভিযোগ, মস্কোর হামলার লক্ষ্য ছিল কূটনৈতিক যাত্রী বহনকারী ট্রেনটি।
জেলেনস্কি প্রশাসন জানিয়েছে, মস্কোর হামলার ক্রমাগত হুমকির কারণে নির্ধারিত সময়ের আগেই ওই ট্রেনটি স্টেশন ত্যাগ করেছিল।