বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লিবিয়ায় আটক ১৭২ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়ায় আটক ১৭২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন বৃহস্পতিবার সকালে।

লিবিয়ায় আটক ১৭২ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়, লিবিয়া সরকারের এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায়।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়াতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন