বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৩২ জনের প্রাণহানি, আহত ৭০০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৩২ জনের প্রাণহানি, আহত ৭০০, জরুরি অবস্থা জারি।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৩২ জনের প্রাণহানি, আহত ৭০০

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুদফা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন প্রায় ৭০০ জন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, হতাহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে।

ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা কারাকাসের অসংখ্য ভবনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে।

ভূমিকম্পের সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে অনেকে। উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এক ভুক্তভোগী জানান, “ভূমিকম্পের সময় আমি কোনোমতে আমার ঘর থেকে বেরিয়ে আসি। চারপাশের সব দেয়াল ফেটে গিয়েছিল। নিচে নেমে আসার পরের দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে কোনো ভৌতিক চলচ্চিত্রের দৃশ্য।”

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা প্রকাশ করেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি জায়গায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি প্রতিবেশী কলম্বিয়াতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন