বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় দুই দফা শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা

ভেনেজুয়েলায় দুই দফা শক্তিশালী ভূমিকম্পে হতাহতের শঙ্কা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।

ভেনেজুয়েলায় দুই দফা শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আজ বৃহস্পতিবার কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দফা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির ছিল ৭ দশমিক ৫।

ভূমিকম্পের ফলে দেশটির বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে।

এছাড়া, ভূমিকম্পের পর একাধিক আফটার শক অনুভূত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া পর্যন্ত অনুভূত হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন