বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন শান্তি চুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

কয়েক মাসের সংঘাত ও উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তী শান্তি সমঝোতা করেছে। তবে, এ চুক্তি নিয়ে ইরানের জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক দেখা দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চুক্তির প্রতি শর্তসাপেক্ষ সমর্থন জানালেও, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কূটনৈতিক উদ্যোগের প্রতি তিনি অনুমতি দিয়েছেন। খামেনি জানান, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করলে ইরান তা মেনে নেবে না।

অন্যদিকে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ চুক্তিকে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করে বলেন, এটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস বজায় রেখেই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তারা চুক্তি না মানলে পাল্টা ব্যবস্থার প্রস্তুতির কথাও বলেছেন।

তবে, ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো চুক্তির তীব্র বিরোধিতা করছে। তাদের দাবি, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তেহরানসহ বিভিন্ন শহরে প্রেসিডেন্ট, স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কট্টরপন্থী ধর্মীয় নেতা ও এমপিরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আপস করতে গিয়ে ইরানের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

বিশ্লেষকরা বলছেন, চুক্তি নিয়ে ইরানের ভেতরে রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে, যা যুক্তরাষ্ট্রের সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন