বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট ৬০৫ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, মোট ৬০৫ জনের মৃত্যু।

দেশে হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট ৬০৫ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৬০৫ শিশুর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৯৮ শিশু মারা গেছে।

এই ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯৪৫ শিশু আক্রান্ত হয়েছে, এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু। স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮০ হাজার ৪৯৭ রোগী, যাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন