গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত ৫২ জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হামের উপসর্গ রয়েছে ৮৯০ জনের শরীরে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৪৪২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮০ হাজার ৪৯৭ জন রোগী। এর মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বের হয়ে গেছেন।